News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি বর্ষসেরা টি-২০ দলের নেতৃত্বে বাবর আজম
Image

আইসিসি বর্ষসেরা টি-২০ দলের নেতৃত্বে বাবর আজম

দুবাই, ১৯ জানুয়ারি (হি.স.) : আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলের নেতৃত্বের আর্মব্যান্ড উঠল পাক অধিনায়ক বাবর আজম-র। আমিরশাহীতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাক অধিনায়ক মুগ্ধ করেছেন ক্রিকেটবিশ্বকে। তাঁর দল ফাইনালে উঠতে না পারলেও মরুশহরে তাঁদের উজ্জ্বীবিত পারফরম্যান্স মন জিতে নিয়েছে সবার। বাবর আজমকে টি-২০ দলের নেতৃত্ব এবার তুলে দেওয়া হল।

২০২১ সালের সেই আইসিসি-র টি-২০ দলে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বিস্ফোরক ব্যাটার থাকা সত্বেও তাঁদের দলে রাখাই হয়নি। রাখা হয়নি বুমরাহ, শামির মতো চ্যাম্পিয়ন বোলারকেও।
আইসিসি-র বিচারে তৈরি টি-২০ একাদশে রয়েছেন পাকিল্তানের বাবর আজম, শাহিন আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ান। দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যাজলউড ও মিচেল মার্শ। ইংল্যান্ডের বাটলার রয়েছেন। সম্ভবত তিনি ওপেন করবেন রিজওয়ানের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, মারকুটে ডেভিড মিলার এবং তাবরেজ শামসিকে নিয়েছে আইসিসি। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন এই দলে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটার দলে থাকলেও ভারতীয়দের অনুপস্থিতি হয়তো বিতর্কের জন্ম দিতে পারে। গত টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স মোটেও উজ্জ্বল নয়। সেই কারণেই হয়তো রাখা হয়নি কাউকেই।

ঘোষিত দল: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, বাটলার, মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, হাসারাঙ্গা, শামসি, হ্যাজলউড, মুস্তাফিজুর রহমান, শাহিন আফ্রিদি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top