News Flash

  • Home
  • Uncategorized
  • Punishment : দুই ছাত্র নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানালেন বিরোধী দলনেতা
Image

Punishment : দুই ছাত্র নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানালেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ দুই ছাত্র নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, গত ১৩ই জানুয়ারি সন্ধ্যায় আগরতলা শহরের বুকে সার্কিট হাউসের সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় আগে থেকেই একটি গাড়ি বিকল হয়ে রাস্তার পাশে আটকে পড়েছিল৷ এই গাড়ির যাত্রী ছিলেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র৷ এঁদের একজন এঞ্জেল রিয়াং এবং অপরজন অভিজিৎ দেববর্মা৷ এই দুই ছাত্রকে ট্রাফিক পুলিশ এবং এন সি সি থানার পুলিশ ধরে থানায় নিয়ে দৈহিকভাবে নির্যাতন করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে৷


অথচ আশ্চযর্ে্যর বিষয় হচ্ছে এই ছাত্র দু’জনের দোষ বা ত্রুটি ছিল বলে কোন অভিযোগ নেই৷ গাড়ি বিকল হয়ে পরার জন্য তাদের কোনও দোষ ছিল না৷ সবর্োপরি তাদের জানাও ছিল না মুখ্যমন্ত্রীর কনভয় এই সড়ক দিয়ে আসছে৷ আসলেও তৎক্ষনাৎ তাদের গাড়ি সারাই করার মতো কোন ব্যবস্থাও ছিল না৷ তাদের দিক থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ের চলার পথে বিঘ্ন সৃষ্টি করার কোনও অভিযোগ নেই৷ কিন্তু তারপরও এই দুই ছাত্রকে এভাবে নির্যাতনের ঘটনা অভাবনীয় ও অত্যন্ত নিন্দাজনক৷ এ শুধু পুলিশের বাড়াবাড়িই নয় — এ হচ্ছে ক্ষমতার অপব্যবহার৷ পুলিশের এই অনভিপ্রেত অমার্জনীয় অপরাধের তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে৷ এগত ৪৪ মাসের মধ্যে বামপন্থী আন্দোলনের ২১ জন খুন হয়ে যাওয়া শহিদের একটি খুনেরওকিনারা পুলিশ এখনও করে উঠতে পারলো না৷ এই সময়ে রাধাকিশোরপুর থানা এবং পশ্চিম আগরতলা থানার লকআপে অস্বাভাবিকভাবে দুই যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট, মৃত্যুর কারণ, প্রকৃত দোষীদের চিহ্ণিত করে শাস্তির ব্যবস্থানেওয়া হয়েছে কিনা ত্রিপুরার মানুষ জানেন না৷পুলিশের সামনেই বর্তমান সরকারের শাসনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে৷


প্রকৃত ভোটদাতাদের বড় অংশের ভোট দেবার অধিকার হরণ করে, ছাপ্পা ভোটের মাধ্যমে, ভোট জালিয়াতি করে শাসক বি জে পি’র হাস্যকর জয় নিশ্চিত করতে পুলিশ প্রকৃতপক্ষে দুর্বত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সহায়তা করেছে৷ যার সর্বশেষ নিদর্শন নগর সংস্থার নির্বাচন৷ গত ৮ই জানুয়ারি রাতে পশ্চিম থানায় চারজন এল জি বি টি নাগরিকের সাথে সংশ্লিষ্ঠ পুলিশকর্তৃপক্ষের অমার্জনীয় সভ্যতা বিরোধী আচরণ ত্রিপুরার সচেতন নাগরিকদের স্তম্ভিত করেছে৷


এই সবকিছু থেকে এটা পরিস্কার পুলিশ তাদের আইনানুগ দায়িত্ব নিরপেক্ষভাবে প্রতিপালনে বারবার ব্যর্থতা দেখাচ্ছে৷ পুলিশ ব্যস্ত শাসক দলকে খুশি রাখতে৷ পরিণতিতে রাজ্যের আইনের শাসনের অস্তিত্ব বলে কিছু অবশিষ্ঠ থাকছে না৷ এর জন্য দায়ী এই সরকার৷ সরকারের স্বরাষ্ট্র দপ্তর৷ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এর দায়ভার অস্বীকার করতে পারেন না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top