News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের দুই চিটফান্ড সংস্থার ৪১০ কোটি টাকার ফ্ল্যাট, জমির প্লট বাজেয়াপ্ত করল ইডি
Image

মহারাষ্ট্রের দুই চিটফান্ড সংস্থার ৪১০ কোটি টাকার ফ্ল্যাট, জমির প্লট বাজেয়াপ্ত করল ইডি

মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি আর্থিক তছরূপ মামলায় মহারাষ্ট্র ভিত্তিক ওমকার গ্রুপ এবং ভাইকিং গ্রুপের ৪১০ কোটি টাকার ফ্ল্যাট এবং জমি বাজেয়াপ্ত করেছে।

এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে মুম্বইয়ের ওরলি ভিত্তিক ওমকার গ্রুপের টাওয়ার সি-তে তিনশো ত্রিশ কোটি টাকার ফ্ল্যাট এবং শচীন জোশীর মালিকানাধীন ভাইকিং গ্রুপের ৮০ কোটি টাকার পুনের ভিরামে একটি খালি জমি। ঔরঙ্গাবাদের সিটি চক থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে।
ইডি গত বছর ২৫ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি একটি তল্লাশি চালিয়ে ওআরডিপিএল নামে এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বাবুলাল ভার্মা, কমল কিশোর এবং এর চেয়ারম্যানকে গ্রেফতার করেছিল। পরে গ্রেফতার করা হয় শচীন জোশিকে। ইডি এর আগে গত বছরের ২৬ মার্চ বোম্বের সেশন কোর্টে মামলা দায়ের করে।

তদন্তে ৪১০ কোটি টাকা ঋণের পরিমাণ জালিয়াতি করে অর্জিত হয়েছিল সুরানা ডেভেলপারস ওয়াদালা, এলএলপি, ওআরডিপিএল-এর একটি অংশীদারী সংস্থা মিথ্যাভাবে আর্থিক প্রতারণা করত বলে অভিযোগ ওঠে।
“৪১০ কোটি টাকার মধ্যে ৩৩০ কোটি টাকা ওমকার গ্রুপের ভবনে পাচার করা হয়েছিল এবং প্রায় ৮০ কোটি টাকা শচীন জোশী এবং তার ভাইকিং গ্রুপ অফ কোম্পানিগুলির মাধ্যমে পরিষেবা এবং বিনিয়োগের আড়ালে পাচার করা হয়েছিল” বলে ইডি জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top