News Flash

  • Home
  • Uncategorized
  • অসাবধানবশত চলল গুলি, রাজৌরিতে মৃত্যু দুই সেনা জওয়ানের
Image

অসাবধানবশত চলল গুলি, রাজৌরিতে মৃত্যু দুই সেনা জওয়ানের

জম্মু, ১৩ জানুয়ারি (হি.স.): ‘অসাবধানবশত’ রাইফেল থেকে গুলি ছিটকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় প্রাণ হারালেন দু’জন সেনা জওয়ান। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে ফরওয়ার্ড এলাকায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে হাঞ্জান ওয়ালি এলাকায় গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

নিয়ন্ত্রণরেখা বরাবর ফরওয়ার্ড এলাকায় মোতায়েন ছিলেন ওই দুই জেনে জওয়ান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানবশত রাইফেল থেকে গুলি ছিটকে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথ তদন্ত করছে। মৃত জওয়ানদের নাম ও পরিচয় জানা যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top