News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে থাকবেন দাদা
Image

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে থাকবেন দাদা

কলকাতা,৩১ ডিসেম্বর (হি. স.): বছরের শেষ দিনেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ।শুক্রবার দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান মহারাজ। আপাতত বেহালার বীরেন রায় রোডের বাড়িতে আইসোলেশনে থাকবেন সৌরভ। সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সম্প্রতি করোনার কবলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । সোমবার করোনা পরীক্ষা করা হয় বিসিসিআই সভাপতির । এরপরেই তাঁর পরীক্ষায় করোনা ধরা পড়ে । তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলছে তার । শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ । শারীরিক অবস্থা স্থিতিশীল থাকতেই সৌরভকে ছেড়ে দেওয়া হয় । হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আপাতত থাকতে হবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে ।

হাসপাতাল সূত্রে খবর, সৌরভকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা ভালোই। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। এ দিন সকালে সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে কল্যাণী থেকে। রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। যাবতীয় ওষুধপত্রও চলবে।
ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত খেতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তাঁর জন্য ভেপার নিতে হবে। ১৪ দিন বাড়িতে কাটানোর পর ফের মহারাজের স্বাস্থ্যপরীক্ষা হবে। তার পরই বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র মিলবে। এ দিন হাসিমুখেই হাসপাতাল থেকে বেরোন সৌরভ। হাত নাড়িয়ে ইঙ্গিত দেন, ভালো আছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top