News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: সপা-কে তীব্র আক্রমণ অমিত শাহের, বললেন মাফিয়া নির্মূল হয়েছে উত্তর প্রদেশে
Image

Amit Shah: সপা-কে তীব্র আক্রমণ অমিত শাহের, বললেন মাফিয়া নির্মূল হয়েছে উত্তর প্রদেশে

হারদোই, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হারদোইয়ের জনসভা থেকে সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস ও বহুজন সমাজ পার্টিকে। অমিত শাহ দাবি করেছেন, মাফিয়ারাজ নির্মূল হয়েছে উত্তর প্রদেশে। মঙ্গলবার উত্তর প্রদেশের হারদোইয়ের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশে যোগীজির নেতৃত্বে বিজেপি সরকার চলছে। ৭ বছর ধরে, মোদীজির নেতৃত্বে কেন্দ্রে বিজেপির সরকার চলছে। সমগ্র উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের নিশ্চিহ্ন করা হয়েছে।””

অমিত শাহ এদিন সপা-কে আক্রমণ করে বলেছেন, সমাজবাদী পার্টিতে এ, বি, সি, ডি উল্টো। তাঁদের এ-র অর্থ অপরাধ ও আতঙ্ক। বি-এর অর্থ ভাতিজাবাদ, সি মানে করাপশন (দুর্নীতি) ও ডি-র অর্থ দাঙ্গা।” অখিলেশকে বিঁধে তিনি বলেছেন, “কয়েকদিন আগে আয়কর দফতর অভিযান চালিয়েছিল। ভাই অখিলেশ ভাবেন অভিযান কেন চালানো হচ্ছে, তিনি বলেন রাজনৈতিক বিদ্বেষে এই অভিযান চালানো হচ্ছে। এখন তাঁরা উত্তর দিতে পারছেন না, নগদ ২৫০ কোটি মিলেছে, কেউ আমাকে একটু বলুন এই ২৫০ কোটি টাকা কার!”
রামমন্দির প্রসঙ্গ টেনে এনে অমিত শাহ বলেছেন, “সপা, বসপা এবং কংগ্রেস ভগবান শ্রী রামের মন্দির নির্মাণ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিল, আমি আজ তাঁদের বলতে এসেছি যে, আপনারা যদি পারেন, যতটা শক্তি লাগাতে পারেন বন্ধ করে দেখান। কয়েক মাসের মধ্যেই তৈরি হতে চলেছে ভগবান শ্রী রামের বিশাল মন্দির।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top