News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুলে মাথা ফাটল ছাত্রের, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি স্কুল কর্তৃপক্ষ, অভিযোগ
Image

স্কুলে মাথা ফাটল ছাত্রের, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি স্কুল কর্তৃপক্ষ, অভিযোগ

বিশালগড়, ২২ ডিসেম্বর : বিশালগড় থানা এলাকার চড়িলামের শীতলটিলা এলাকায় স্কুলের বেঞ্চ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। আহত ছাত্রের নাম দিলীপ দাস। ব্রেঞ্চ থেকে পড়ে তার মাথা ফেটে রক্তপাত হয়েছে। স্কুল চলাকালে পঞ্চম শ্রেনীর ছাত্র বেঞ্চ থেকে পড়ে মাথা ফেটে রক্তপাত হতে থাকলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে হাসপাতালে নিয়ে যাননি বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার বাড়িতে খবর পাঠানো হয়। পরিবারের লোকজন এসে তাকে স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।


ছাত্রটির মা জানান, তার মাথা ফেটে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। স্কুল চলাকালে ছাত্র বেঞ্চ থেকে পড়ে রক্তাক্ত হওয়ার ঘটনার পরও স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে হাসপাতালে নিয়ে না যাওয়ার ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। বাড়িতে ছেলেমেয়েরা যেমন মা-বাবার কাছে স্নেহের পাত্র ঠিক তেমনি স্কুল চলাকালে ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কাছে স্নেহের পাত্র হওয়ার কথা। শুধু তাই নয় স্কুল চলাকালে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের। অথচ বেঞ্চ থেকে পড়ে আহত হওয়ার পরও শিক্ষক-শিক্ষিকারা তাদের দায়িত্ব পালন করেননি। শিক্ষক-শিক্ষিকাদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবক মহল থেকে দাবি জানানো হয়েছে

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top