News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-মেঘালয় সীমা বিবাদ, বুধবার বৈঠকে বসবেন দুই রাজ্যের মুখ্যমন্ত্ৰী
Image

অসম-মেঘালয় সীমা বিবাদ, বুধবার বৈঠকে বসবেন দুই রাজ্যের মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, ২২ ডিসেম্বর (হি.স.) : আন্তঃরাজ্য সীমা বিবাদ নিষ্পত্তির সূত্র খুঁজতে আজ বুধবার ফের প্রতিবেশী দুই রাজ্য অসম এবং মেঘালয়ের দুই মুখ্যমন্ত্রী যথাক্রমে ড. হিমন্তবিশ্ব শর্মা ও কনরাড কে সাংমা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।জানা গেছে, গুয়াহাটির কইনাধরায় রাজ্য অতিথিশালায় আজ সন্ধ্যা ছয়টায় বৈঠকে বসবেন দুই মুখ্যমন্ত্রী। থাকবেন উভয় রাজ্যের সীমা বিবাদ নিষ্পত্তি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকগণ। অসম সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তিন মন্ত্রী যথাক্রমে জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা, সীমান্ত উন্নয়ন দফতরের মন্ত্রী অতুল বরা এবং পরিবহণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি অংশগ্রহণ করবেন অনুষ্ঠেয় বৈঠকে।এখানে উল্লেখ করা যেতে পারে, মেঘালয় অসমের বহু হেক্টর ভূমি দখল করে রেখেছে। এ নিয়ে প্রায়ই সীমান্ত এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্ট হয়। প্রসঙ্গত অসমের গোয়ালপাড়া জেলার ৩৩.৮১৫৬ হেক্টর, কাছাড়ের ৬০২.০১১৭ হেক্টর, কামরূপ গ্রামীণ জেলায় ৮০২.৬৮২৩ হেক্টর, দক্ষিণ শালমারা-মানকাচরের ৩.৩৫০৫ হেক্টর, পশ্চিম কারবি আংলঙের ২ হাজার স্কোয়ার মিটার ভূমি মেঘালয়ের দখলে৷ সীমা বিবাদের মীমাংসা করতে গত ৬ আগস্ট দুই রাজ্য গঠন করেছিল উচ্চস্তরীয় কমিটি৷ এর পর গত ১৬ নভেম্বর কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত আন্তঃরাজ্য সীমান্ত লোয়ার লাম্পি এলাকায় গিয়েছিলেন প্রতিবেশী দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যথাক্রমে অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা এবং মেঘালয়ের কনরাড কে সাংমা। উভয়েই খুব শীঘ্র সীমা সমস্যা সমাধান হবে বলে লাম্পিবাসীকে আশ্বাস দিয়েছিলেন৷

বিদ্যমান সীমা সমস্যার পরিপ্রেক্ষিতে আজ ফের বৈঠকে মিলিত হবেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা এবং মেঘালয়ের কনরাড সাংমা৷ তাঁরা অসম ও মেঘালয়ের ছয়টি বিবদমান অঞ্চলের ওপর আলোচনা করে গঠিত কমিটির কাছ থেকে তাঁদের বক্তব্য শুনবেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top