News Flash

Image

অভিমানী ছাত্রী আত্মঘাতী

বিশ্রামগঞ্জ, ২১ ডিসেম্বর : অভিমানে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনা বিশ্রামগঞ্জের ধুপতলী এলাকায়। জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রীকে তার মা-বাবা পড়াশোনার জন্য গালমন্দ করতেন। নাবালিকা ওই ছাত্রী মা-বাবার গালমন্দ মেনে নিতে রাজি নয়। বিষয়টি নিয়ে পরিবারে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। এর শেষ পরিণতি হিসেবে এই অভিমান করে ওই দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়। ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতার বাবা গোবিন্দ জানান, তারা কোনদিন স্বপ্নেও ভাবতে পারেননি অনুশাসন করায় তার মেয়ে এভাবে আত্মঘাতী হবে। সন্তানের মঙ্গল কামনা করেই তারা পড়াশোনা করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু শেষ পরিণতি যে এতটাই নির্মম হবে তারা তা স্বপ্নেও কল্পনা করেন নি। দশম শ্রেণীর ছাত্রী ফাঁসিতে আত্মঘাতী হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দশম শ্রেণীর ছাত্রী আত্মঘাতী হওয়ায় তার মা-বাবা শোকে পাথর হয়ে গেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top