News Flash

  • Home
  • Uncategorized
  • “১৪৪ টি ওয়ার্ডেই আমরা জিতব“, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
Image

“১৪৪ টি ওয়ার্ডেই আমরা জিতব“, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা, ১১ ডিসেম্বর (হি স)। “১৪৪ টি ওয়ার্ডেই আমরা জিতব“। শনিবার কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে এই দাবি করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এই সঙ্গে ভোকাল টনিক দিয়ে দলীয় প্রার্থীদের তিনি বলেন, ”কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, কোথায় কাজ বাকি, সেদিকে আরও বেশি করে নজর দিতে হবে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা মনে রাখবেন, যেন সারা বছর এলাকায় আপনাদের দেখা যায়।“ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আত্মতুষ্টি নয়, সকলে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামুন।” এদিন ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থী উপস্থিত ছিলেন। আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট, ২১ তারিখ ফলপ্রকাশ। আর তার পরই বিজয় উৎসব পালন করবে তৃণমূল।

দলের নেতা-কর্মীদের এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, কলকাতার আসন্ন পুরভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এক ইঞ্চি জমি ছাড়লে চলবে না। বলা হয়েছে ‘বিরোধীদের চক্রান্ত হইতে সাবধান’। পুরভোটের দিন দলের কোনও নেতা-কর্মী যাতে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারেও আগে থেকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, বিরোধী শিবির, ভোটের দিন গোলমাল তৈরির চেষ্টা করবে। আর দোষ গিয়ে পড়বে ঘাসফুলের নেতা-কর্মীদের ওপর। তাই, ‘সাবধান’। তৃণমূল শীর্ষের এই বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, বিধানসভা ভোট অতীত। পুরভোটে আদাজল খেয়ে মাঠে নামতে হবে। এই যুদ্ধ চলবে প্রচারের শেষদিন পর্যন্ত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top