News Flash

  • Home
  • Uncategorized
  • টালা সেতু নির্মাণের কাজে দ্রুত ছাড়পত্র কমিশনার অফ রেলওয়ে সেফটির
Image

টালা সেতু নির্মাণের কাজে দ্রুত ছাড়পত্র কমিশনার অফ রেলওয়ে সেফটির

কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স.) : ব্রিজের নীচে থাকা চক্ররেলের লাইনের উপর নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ রেলওয়ে সেফটি কমিশনার। ফলে, টালা ব্রিজের কাজ হবে আরও দ্রুত গতিতে।

জানা গিয়েছে, গত সপ্তাহে রেল-রোড ওভার ব্রিজ তৈরি করার জন্যে রাজ্য পূর্ত দফতরের তরফ থেকে চূড়ান্ত নকশা পাঠানো হয় পূর্ব রেলের কাছে। তারপরে পূর্ত দফতরের পাঠানো নকশা পূর্ব রেল পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনারের কাছে গত ৬ ডিসেম্বর। আর সেই নকশাতে সিলমোহর দিয়ে ৮ ডিসেম্বর পূর্ব রেলের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনার। বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখেন বিভাগীয় ইঞ্জিনিয়াররা। টালা ব্রিজে কবে খুলবে? তার দিনক্ষণ আগেই বিধানসভায় জানিয়েছেন পূর্ত মন্ত্রী মলয় ঘটক। এবার রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে মেলা ছাড়পত্রের ভিত্তিতে কাজ আরও দ্রুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্তমন্ত্রী মলয় ঘটক আগেই জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস নাগাদ জনসাধারণের জন্য খুলে যাবে টালা ব্রিজ।
সেইমতোই দ্রুত কাজ হচ্ছে এই ব্রিজে। উত্তর কলকাতার সঙ্গে জেলাকে জুড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় টালা ব্রিজ। এই ব্রিজের করুন দশার জন্য ভাঙার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। যা আগামী বছরেই খুলে যাবে। এই বিষয়ে পূর্ত মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ করা যায়। তারপর মার্চ-এপ্রিলের মধ্যে এই ব্রিজের উদ্বোধন করা হতে পারে।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যেই টালা সেতু ভাঙার কাজও শুরু হয়ে যায়। দীর্ঘ এই সেতুর ক্ষয়িষ্ণু অবস্থার জন্যই ভাঙার কাজ শুরু হয় নতুন করে নির্মাণ হচ্ছে।শহরের গুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণ কাজ অনেকটাই নির্ভর করছিল রেলের উপর। রেলওয়ে সেফটি কমিশনারের অনুমতির ফলে আর কোনও সমস্যা থাকল না পূর্ত দফতরের।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top