News Flash

  • Home
  • Uncategorized
  • Anniversary : শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মজয়ন্তী
Image

Anniversary : শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। শুক্রবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। আজ শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্ম জয়ন্তী। রাজ্য ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে।শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্যোক্তারা শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা বলেন ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন। কিন্তু স্বাধীন ভারতবর্ষের এখনো ভারতবাসী উপযুক্ত স্বাধীনতা পায়নি বলে তারা অভিমত ব্যক্ত করেন। ক্ষুদিরাম বসুর সহ স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন ভারতবর্ষের যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার 75 বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি বলে তারা অভিমত ব্যক্ত করেন। খোদা দারিদ্রতা কর্মহীনতা নানা সমস্যায় ভুগছে দেশ। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ভারতবাসী নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখতে হচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। ক্ষুদিরাম বসুর শহর স্বাধীনতা সংগ্রামী রাজ্যের সব স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিলেন সেই স্বপ্ন পূরণে রাষ্ট্রনায়কদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top