News Flash

  • Home
  • Uncategorized
  • Accidents : পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, গুরুতর চার
Image

Accidents : পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, গুরুতর চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ বাজার করতে গিয়ে বাড়িতে ফেরা হলনা ৫৫বছরের সোনা কুমার এিপুরার৷ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে সোনা কুমার ত্রিপুরার এবং আহত হয়েছেন অপর তিনজন৷ ঘটনা গন্ডাছড়া এডিসি ভিলেজের রইস্যাবাড়ি থানার অন্তর্গত রতন নগর এডিসি ভিলেজে৷


বুধবার ছিল হাটবার৷ বাজার সেরে বাড়ি ফিরছিলেন ৫৫বছরের সোনা কুমার এিপুরা৷মাঝ পথেই প্রান কেড়ে নিল রাস্তা৷ দীর্ঘদিন ধরে রতন নগর রাস্তা বেহাল দশায় পরিণত৷ নির্বাচনের আগে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান এলাকার রাস্তাঘাট সংস্কার করা হবে৷ কিন্তু নির্বাচনের পর রাস্তা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়ার পর জনজাতি অংশের মানুষের কথা বেমালুম ভুলে গেছেন নেতারা৷ কোন প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না৷ তাই আজ এই রাস্তার বেহাল রাস্তার কারণে কুমার ত্রিপুরা মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হল৷


গাড়িতে ছিলেন ৪ জন যাত্রী৷ তাদের মধ্যে চিকিৎসারত আছেন গন্ডাছড়া হাসপাতালে গঙ্গা দেবী ত্রিপুরা, আনন্দমোহন ত্রিপুরাএবং ললেন্দ্র এিপুরা৷ তাদেরকে গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন চলছে৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি সোনা কুমারকে৷ গন্ডাছড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷একজনকে ধলাই জেলা হাসপাতাল রেফার করা হয়৷ দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ছুটে যান ৮ নং গন্ডাছড়া গঙ্গানগর কেন্দ্রের এমডিসি ভূমিকা নন্দ রিয়াং৷ তাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য তিনি আশ্বাস দেন৷


বিশালগড়ে জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তিগতভাবে আহত হয়েছেন৷ আহতের নাম তপন দেবনাথ৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিশালগড় জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত এক ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানা যায় ,বুধবার সকাল ৯ টা নাগাদ বিশালগড় জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত হয় তপন চন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি৷ জানা যায় উদয়পুর শালগড়া থেকে বিশালগড় নারাউরার নিজ আত্মীয়র বাড়িতে যাবার পথে জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত হয় তপন চন্দ্র দেবনাথ৷ টট্ট০১ঙ্জ্ঝ০৫১৮ নম্বরের গাড়িটি পেছন থেকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় পথ চলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে৷ তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন আহত তপন চন্দ্র দেবনাথকে৷ দিনের-পর-দিন বিশালগড় সহ নানা জায়গায় ঘটে চলছে ছোট বড় দূর্ঘটনা ৷ অপরদিকে বিশালগড় থানার পুলিশ ব্যস্ত ফাইন আদায়ে৷ পথচলতি লোকজন ও যান চালকদের বক্তব্য ট্রাফিক অফিসার ছাড়াই নিজেরা নিজেদের মতো করে নিজেদের পকেট গরম করার জন্য ফাইনে ব্যস্ত থাকে বিশালগড় থানার পুলিশ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top