News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় পর্যায়ে এনআরসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

জাতীয় পর্যায়ে এনআরসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের জাতীয় পঞ্জিকরণ (এনআরআইসি) নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার লোকসভায় লিখিত বিবৃতিতে দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, এখনও পর্যন্ত জাতীয় স্তরে ভারতীয় নাগরিকদের জাতীয় পঞ্জিকরণ (এনআরআইসি) নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, ২০১৯ সালের ১২ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং ২০২০ সালের ১০ জানুয়ারি কার্যকর হয়েছিল। নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় থাকা মানুষজন নিয়মগুলি জানানোর পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, দেশব্যাপী এনআরসি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top