News Flash

  • Home
  • Uncategorized
  • ইজরায়েলেও হানা করোনার নয়া স্টেন ওমিক্রন-এর, আন্তর্জাতিক সীমান্তে জারি নিষেদ্ধাজ্ঞা
Image

ইজরায়েলেও হানা করোনার নয়া স্টেন ওমিক্রন-এর, আন্তর্জাতিক সীমান্তে জারি নিষেদ্ধাজ্ঞা

জেরুসালেম, ২৯ নভেম্বর (হি.স.) : করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সংক্রমণ আটকাতে আন্তর্জাতিক সীমান্তে নিষেদ্ধাজ্ঞা জারি করার পথে ইজরায়েল। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, সোমবার রাত থেকে আগামী ১৪ দিন এই নিয়ম জারি থাকবে। ইজরায়েলে একজনের শরীরে ওমিক্রন সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। আরও সাত জনের সোয়াব পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আপাতত তাঁদের নিভৃতাবাসে রাখা হয়েছে।

বেনেট বিবৃতি দিয়ে জানান, যাঁরা সম্প্রতি বিদেশ থেকে ইজরায়েলে ঢুকেছেন, তাঁদের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে জানা গিয়েছে, অ্যাপের মাধ্যমে করোনা আক্রান্তের তথ্য নিয়ে সরকার গুরুত্ব বুঝে ভবিষ্যতে পদক্ষেপ করবে। দক্ষিণ আফ্রিকার বৎসোয়ানা, জিম্বাবোয়ে, হংকং, বেলজিয়ামের পর শনিবার জানা গিয়েছে, ব্রিটেন, জার্মানি ও চেক প্রজাতন্ত্রেও ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রবিবার তালিকায় নাম তুলেছে অস্ট্রেলিয়াও। দক্ষিণ ওয়েলসে একজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) বিশেষ সতর্কতা জারি করেছে। করোনার নতুন এই প্রজাতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার টেকনিক্যাল লিড ডা. মারিয়া খারকোভ।

এদিকে, আক্রান্তের সংখ্যা কম থাকতে থাকতেই প্রতিটি দেশকে সতর্ক করে বার্তাও দিয়েছে ডব্লুএইচও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোভিড টিকা নেওয়া সত্ত্বেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার নজির রয়েছে। নয়া সংক্রমণের প্রতিরোধে ফের লকডাউনের দাওয়াই দিয়েছেন মার্কিন বিশিষ্ট ভাইরোলজিস্ট ডা. অ্যান্টনি ফাউচি। তাঁরও দাবি, ডেল্টার থেকে অনেক শক্তিশালী করোনার নতুন প্রজাতি ওমিক্রন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top