News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : সাত সকালে পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুজন
Image

Accident : সাত সকালে পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। শনিবার সাত সকালে পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুজন।ঘটনা বিশালগড়ের বাইপাস রোডে লকডাউন বাজার সংলগ্ন এলাকায়। শনিবার সাতসকালে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। তাতে আহত হয় ২ জন। ঘটনা বিশালগড় বাইপাসের লকডাউন বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সাত সকালে আগরতলা থেকে বিলোনিয়ায় মাল নিয়ে যাওয়ার সময় এএস০১এফ৫৭৩৯ নম্বরের লরিটি বিশালগড় লকডাউন বাজার এলাকায় আসতেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিমত মাত্রাতিরিক্ত গতিতে ছিল লরিটি। তাছাড়া লরির চালক কৃষ্ণধন ভৌমিকও মদমত্ত অবস্থায় ছিল। যার দরুণ রাস্তার ডান দিকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। এতে আহত হয় গাড়ির ভিতরে থাকা গাড়ির চালক কৃষ্ণধন ভৌমিক ও জামাতা পরিমল ভান্ডারী। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা পরিমল ভাণ্ডারিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে পরিচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top