শ্রীনগর, ২৬ নভেম্বর (হি.স.): আকাশ পরিষ্কার হতেই ফের অনেকটাই তাপমাত্রা কমল কাশ্মীর উপত্যকায়। বাড়ল শীতের আমেজ। শ্রীনগর থেকে পহেলগাম-কাশ্মীরের সর্বত্রই খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। লাদাখের দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। লেহ্-তে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।উত্তর কাশ্মীরের হিল রিসর্ট গুলমার্গে তাপমাত্রা কমে মাইনাস ১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শ্রীনগরের তাপমাত্রা কমে হিমাঙ্কের নীচে, ১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে জম্মুতেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

ফের পারদ-পতন কাশ্মীরে, দ্রাসে তাপমাত্রা কমে হিমাঙ্কের অনেকটাই নীচে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















