News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে টিকাকরণ ১১৬.৮৭-কোটির বেশি, ২৪ ঘন্টায় ৭-লক্ষাধিক নমুনা টেস্ট
Image

ভারতে টিকাকরণ ১১৬.৮৭-কোটির বেশি, ২৪ ঘন্টায় ৭-লক্ষাধিক নমুনা টেস্ট

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): ভারতে ১১৬.৮৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩২ লক্ষ ৯৯ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ১,১৬,৮৭,২৮,৩৮৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩২ লক্ষ ৯৯ হাজার ৩৩৭ জনকে।

ভারতে ৬৩.২৫-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ নভেম্বর সারা দিনে ভারতে ৭,৮৩,৫৬৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৩,২৫,২৪,২৫৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৭,৮৩,৫৬৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৮ জন।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top