News Flash

  • Home
  • প্রধান খবর
  • Abduction case : উদয়পুরে গৃহবধূ অপহরণ মামলায় তিনজন পুলিশ রিমান্ডে
Image

Abduction case : উদয়পুরে গৃহবধূ অপহরণ মামলায় তিনজন পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ নভেম্বর৷৷ প্রতি বৎসর কার্তিক মাসের পূর্ণিমায় শান্তি বাজার মহকুমা অন্তর্গত পতিছড়ি মোড়াসিং পাড়ায় রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে৷ এই বৎসর ও এই রাস উৎসব কে কেন্দ্র করে মেলা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়ে ছিলো৷ দুই বছর করোনা আবহে মানুষ এই মেলার আনন্দ উপভোগ করতে পারেনি৷
তাই এই উৎসবকে কেন্দ্র করে লোক সমাগম ঘটে৷ এই মেলা থেকে গভীর রাতে বাইকে করে স্বামী-স্ত্রী বাইকে চেপে নিজ বাড়ি ফেরার পথে স্বামীকে মারধর করে স্ত্রী কে অপহরন করার ঘটনায় সন্দেহজনক ভাবে ৩ জনকে আটক করলো রাধাকিশোরপুর থানার পুলিশ৷


সংবাদ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পতিছড়ি মোড়াসিং পাড়া মেলা থেকে বাইকে করে উদয়পুর কিল্লা থানাধীন জলেমা বাড়ির বাসিন্দা রানা বাহাদুর জমাতিয়া (২১) এবং তার স্ত্রী আলেনী সকি জমাতিয়া (১৮) বাড়ি ফিরছিলেন৷ স্বামী-স্ত্রী উদয়পুর টেপানিয়া এলাকায় আসতেই তাদের পেছনে পেছনে আসা টি আর জিরো -০৪- এ -৩৭০ নাম্বারের একটি মারুতি অল্টো গাড়ি তাদের অনেকক্ষণ ধরেই লক্ষ্য করে আসছিলো৷ এই অল্টো গাড়িতে থাকা তিন-চার যুবক মিলে প্রথমে তাদের বাইকে পেছন থেকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে বাইকের পেছনে বসে থাকা আলেনী সকি জমাতিয়া বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যাযন৷


স্ত্রীকে বাঁচাতে তার স্বামী রানা বাহাদুর জমাতিয়া এগিয়ে আসেন৷ এই সুযোগে রানা বাহাদুর জমাতিয়াকে এলোপাথাড়ি ভাবে মেরে রাস্তায় ফেলে রেখে স্ত্রীকে অপহরন করে নিয়ে যায় দুসৃকতিকারীদল এমনটাই অভিযোগ করেন স্বামী৷ এই অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার এবং মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং রাধাকিশোরপুর থানা এবং কিল্লা থানার পুলিশ৷ তদন্তে নেমে ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ আগামী কাল তাদের কোর্টে প্রেরণ করা হবে৷ অপরদিকে অপহৃত আলেনী সকি জমাতিয়াকে উদ্ধার করে রাধাকিশোরপুর মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানোর পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহকুমা৷ তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আর কে পুর থানায় সেকেন্ড অফিসার দেবব্রত বিশ্বাস৷ কেস নং ১৭৯ /২০২১, ধারা সংযুক্ত করা হয়েছে ৩৯৭,৩৬৭,৪০০৷ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন শুভ বুদ্ধি সম্পন্ন সুনাগরিকগন৷ আজ অভিযুক্ত তিন অপহরণকারীকে আদালতে হাজির করলে বিচারক অপহরণকারী তাজুল ইসলাম, সাদ্দাম হোসেন ও রাবান আলীকে তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয়৷ তিন দিন পর তাদের আবার আদালতে সোপর্দ করা হবে৷আদালতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়৷

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top