News Flash

  • Home
  • Uncategorized
  • Rajasthan : রাজস্থান মন্ত্রিসভার শপথ গ্রহণ, শচীন পাইলট অনুগামী পাঁচজন ক্যাবিনেট মন্ত্রী
Image

Rajasthan : রাজস্থান মন্ত্রিসভার শপথ গ্রহণ, শচীন পাইলট অনুগামী পাঁচজন ক্যাবিনেট মন্ত্রী

জয়পুর, ২১ নভেম্বর (হি.স) : অবশেষে রবিবার বিকেলে নতুন করে রাজস্থান মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হল। এদিন কংগ্রেস বিধায়ক মহেন্দ্রজিত সিং মালভিয়া, রামলাল জাট, মহেশ যোশি এবং বিশ্ববেন্দ্র সিং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করিবেন। এছাড়া ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে শচীন পাইলট অনুগামী হিমারাম চৌধুরী। তাদের শপথ বাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। এদিন ১৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় আচমকা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছে মন্ত্রিসভার মন্ত্রীরাএকযোগে পদত্যাগপত্র জমা দেন। এরপর এদিন নতুন করে মন্ত্রিসভা গঠন করে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন মন্ত্রিসভা গঠনের পর বেশ খুশি শচিন পাইলট। তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় হাইকমান্ড কংগ্রেস কর্মীদের নানা অভিযোগের কথা বিবেচনা করেছে। এতে আমি খুশি। ২০২৩ সালে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top