News Flash

  • Home
  • Uncategorized
  • Speculation : বিল তৈরি হয়, বাতিল হয়, নতুনভাবে ফিরেও আসে, কৃষি আইন নিয়ে জল্পনা উস্কালেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ
Image

Speculation : বিল তৈরি হয়, বাতিল হয়, নতুনভাবে ফিরেও আসে, কৃষি আইন নিয়ে জল্পনা উস্কালেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে কৃষি আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।

তিনি বলেছেন, বিল আসে, আবার অনেক সময় বাতিলও হয়। সেগুলি ফিরেও আসতে পারে, নতুন করে আইন প্রণয়নও হতে পারে। সাক্ষী মহারাজের মতে, নির্বাচনের সঙ্গে এই আইন প্রত্যাহারের কোনও সম্পর্ক নেই। বিল তৈরি হতেই থাকে, বাতিলও হয়, আবার ফিরে আসবে, তৈরি হবে, এতে সময় লাগে না।


কৃষি আইন বাতিল করায় মোদির প্রশংসাও করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, বিল ও দেশের মধ্যে প্রধানমন্ত্রী দেশকে বেছে নিয়েছেন।প্রধানমন্ত্রী উদার মনের পরিচয় দেওয়ায় তাঁকে ধন্যবাদ। অনেকেরই অসৎ উদ্দেশ্য ছিল। মোদীর আইন প্রত্যাহারের সিদ্ধান্তে তাঁরা বড় ধাক্কা খেয়েছেন। যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করেছেনও বিজেপি সাংসদ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পেশ করা হতে পারে। সূত্রের খবর, সেদিনের বৈঠকেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ছাড়পত্র দিয়ে দেবে মন্ত্রিসভা। তার পর আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top