News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured : উদয়পুরে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন
Image

Seriously injured : উদয়পুরে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ নভেম্বর৷৷ আবারো সড়ক দুর্ঘটনা একই থানার অন্তর্গত দুই পৃথকস্থানে৷ প্রথম ঘটনা বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন জন৷ প্রথম ঘটনা শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত চন্দ্রপুর সিদ্দিকউল্লা ডাউন এলাকায়৷ সংবাদ সূত্রে জানা যায় দ্রুত গতিতে সুকটি চালানোর ফলেই সংঘটিত হয় এই দুর্ঘটনাটি৷ ফলে ৩ জন ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন , অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা চন্দ্রপুর এলাকায়৷


এদিকে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার এ এস আই সঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেন এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক ও সুকটিকে থানায় নিয়ে আসে৷ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনা স্থলে আসেন ৩২মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ ঘটনা স্থলে আহতদের সাথে কথা বলেন, ঘটনার খোজখবর নেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং ওনার সাথে থাকা মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুজন কুমার সেন৷ দ্বিতীয় সড়ক দুর্ঘটনার ঘটনাটি সংঘটিত হয় একই রাধাকিশোরপুর থানার অন্তর্গত বাগমা আউট পোষ্ট সংলগ্ণ বন দপ্তরের অফিস এলাকায়৷ ঘটনা শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ উদয়পুর থেকে বাইকে চেপে দুই যুবক আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু হঠাৎ বাগমা বনদপ্তরের অফিসের সামনে জাতীয় সড়কের ওপর থাকা ডিভাইডারের মধ্যে দ্রুত গতিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইক নম্বর টি আর-০১- ডি ৯৯১০৷


জানা গিয়েছে , দুই যুবকের বাড়ি আগরতলা মরা চৌমুহনী এলাকায়৷ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় দুই যুবক রাস্তায় লুটিয়ে পড়ে৷ দুর্ঘটনার পরে বাগমা ফাঁড়ি থানার ওসি খোকন সাহা ঘটনাস্থলে ছুটে এসে খবর দেয় উদয়পুর দমকল দপ্তরের কর্মীদের কে৷ পরে দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২ যুবককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য৷ বর্তমানে দুই যুবক হাসপাতাল চিকিৎসাধীন৷ সড়ক দুর্ঘটনার ঘটনা উত্তোরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদয়পুরের জনগণ উদ্বিগ্ণ ও আতঙ্কিত৷ ট্রাফিক ব্যাবস্থা আঁটোসাটো হওয়া দরকার বলে দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top