News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাঁচিতে দ্বিতীয় ম্যাচ, সিরিজ জয় করতে মরিয়া টিম ইন্ডিয়া
Image

আজ রাঁচিতে দ্বিতীয় ম্যাচ, সিরিজ জয় করতে মরিয়া টিম ইন্ডিয়া

রাঁচি, ১৮ নভেম্বর (হি.স) : আর কয়েক ঘণ্টা পর রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার জয়ের লক্ষ্যেই রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। জয়পুরে পাঁচ উইকেটে জিতে টগবগ করে ফুটছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শুক্রবার জিতলেই টিম সাউদির দলকে হারিয়ে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলবে।
এদিনের ম্যাচে রাহুল দ্রাবিড়ের টিম বেশ কয়েকটা পরিবর্তন আনতে পারে। রাঁচিতে পেসার মহম্মদ সিরাজ বসতে পারেন। সিরাজের জয়পুরে প্রথম ম্যাচে চোট লেগেছিল। ফলে তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালসে আগুনে বল করা স্পিডস্টার আবেশ খান আসতে পারেন দলে। ভুবনেশ্বর কুমার তাঁর ফর্ম ফিরে পেয়েছেন। ভুবির সঙ্গে আবেশের যুগলবন্দি দেখা যেতে পারে ম্যাচে।

প্রথম ম্যাচে ভারত জিতলেও মিডল অর্ডারের খারাপ ব্যাটিং হঠাত্ই চাপ তৈরি করেছিল ভারতীয় শিবিরের ওপর। শ্রেয়স আইয়ার দীর্ঘদিন পর মাঠে ফিরলেও এখনও পর্যন্ত রানের মুখ দেখতে পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে ব্যর্থই বলা চলে।
একইসঙ্গে অভিষেকে নজর কাড়তে পারেননি ভেঙ্কটেশ আইয়ারও। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেদিকেই বাড়তি নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টর। তবে বোলিংয়ে হয়ত একটা পরিবর্তন আসতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top