News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক ও কৃষির জন্যই মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : নরেন্দ্র সিং তোমর
Image

কৃষক ও কৃষির জন্যই মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : নরেন্দ্র সিং তোমর

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): কৃষক ও কৃষির জন্যই নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই বিগত ৭ বছরে কৃষির সঙ্গে সম্পর্কিত অনেকগুলি নতুন প্রকল্প শুরু করা হয়েছে। দেশবাসীকে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, “দেশ এই সত্য সম্পর্কে অবগত যে, কৃষক ও কৃষির জন্যই মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলস্বরূপ বিগত ৭ বছরে কৃষির সঙ্গে সম্পর্কিত অনেক নতুন প্রকল্প শুরু হয়েছে।”

তোমরের কথায়, “সংসদে পাস হওয়া ৩টি বিল নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী। ওই আইন কৃষকদের উপকার করত, নেপথ্যে ছিল কৃষকদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রধানমন্ত্রীর স্পষ্ট উদ্দেশ্য। কিন্তু আমি দুঃখিত যে, দেশের কিছু কৃষকদের এই সুবিধা সম্পর্কে ব্যাখ্যা করতে আমরা ব্যর্থ হয়েছি।” কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও বলেছেন, “এই সমস্ত সংস্কারের মাধ্যমে কৃষিতে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু কিছু পরিস্থিতির কারণে কিছু কৃষক আপত্তি জানান। আমরা আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। তাই প্রকাশ পর্বে প্রধানমন্ত্রী কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নেন। এটি একটি স্বাগত পদক্ষেপ।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top