News Flash

  • Home
  • বিনোদন
  • Commissioning : পুর ভোট : আগরতলায়ইভিএম কমিশনিং শুরু

Commissioning : পুর ভোট : আগরতলায়ইভিএম কমিশনিং শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের ইভিএম মেশিন কমিশনের কাজ বুধবার থেকে শুরু হয়েছে৷ রিটার্নিং অফিসারের উপস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলের সামনে ইভিএম মেশিন গুলি কমিশনিং করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মজুদ রাখা হচ্ছে৷ আগামী ২৫ শে নভেম্বর আগরতলা পুরো নিগমের ৫১ টি আসনে ভোটগ্রহণ৷ভোটগ্রহণের যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ ইভিএমের মাধ্যমে পুরনিগমের ভোট গ্রহণ করা হবে৷


৫১ টি আসনেই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ ভোট গ্রহণের জন্য ইভিএম মেশিন কমিশনের কাজ বুধবার শুরু হয়েছে৷ উমাকান্ত সুকলের নির্ধারিত স্থানে ইভিএম মেশিন কমিশনিংএর কাজ শুরু করা হয়৷ রিটার্নিং অফিসারের উপস্থিতিতে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট দের সামনে ইভিএম মেশিন গুলি কমিশনিং করা হচ্ছে৷ সদরে এজিএম তথা রিটার্নিং অফিসার অসীম সাহা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক পৃথক প্রার্থী রয়েছেন৷ প্রতিদ্বন্দী প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী নাম ও প্রতীক চিহ্ণ ইভিএম মেশিনে কমিশনিং করা হয়৷এক্ষেত্রে যাতে কোনো রাজনৈতিক দলের কিংবা প্রার্থীর মনে কোন ধরনের দ্বিধাদন্দ্ব না থাকে সেজন্য নিয়ম অনুযায়ীপ্রতিটি রাজনৈতিক দলের এজেন্ট দের সামনে রেখে ইভিএম মেশিন কমিশনিং করা হয়৷


সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসারসীম সাহা জানান প্রতিটি কেন্দ্রের জন্য নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত ৬টি ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে৷কোন ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ত্রুটি দেখা দিলে বিকল্প ইভিএম মেশিন যাতে দ্রুত সেখানে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত ইভিএম মেশিন গুলি প্রস্তুত রাখা হয়েছে৷
ইভিএম মেশিন কমিশনিং করার পর স্ট্রংরুমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হবে৷ রিটার্নিং অফিসার আরো জানান ইভিএম মেশিন কমিশনিং করার সময় নয়, ভোটকেন্দ্রে ভোট গ্রহণের আগে প্রত্যেক রাজনৈতিক দলের পরিষদের সামনে ইভিএম মেশিন গুলো ঠিকঠাক রয়েছে কিনা তা প্রদর্শন করা হবে৷

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top