নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স) : আগামী সোমবার শীর্ষ আদালতে ফের শুনানি হতে চলেছে আলাপন-মামলার। মামলা স্থানান্তর নিয়ে কলকাতা হাইকোর্টে জয় পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সোমবার সপ্তাহের শুরুতেই ছিল কেন্দ্রীয় সরকারের সেই আবেদনের শুনানি। বিষয়টি সম্পর্কে শীর্ষ আদালতকে বিস্তারিত জানানোর জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল বিচারপতির কাছে সময় চেয়ে নেন। তা মঞ্জুর করা হয়েছে।
শুনানির সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় দেওয়ার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। এতে কী ক্ষতি হয়েছে, তা বিচারপতি পাল্টা জানতে চান। এর পর কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, মামলাটির বিস্তারিত তথ্য জানানোর জন্য আদালতে হলফনামা দেওয়া হবে। সে জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দেয় শীর্ষ আদালত।

শীর্ষ আদালতে ফের আলাপন-মামলার শুনানি, বিচারপতির কাছে সময় চাইল কেন্দ্র
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















