News Flash

  • Home
  • প্রধান খবর
  • Surround Anganwari Didimani : সামগ্রী না দেওয়ার প্রতিবাদে অঙ্গনওয়াড়ী দিদিমণিকে ঘেরাও
Image

Surround Anganwari Didimani : সামগ্রী না দেওয়ার প্রতিবাদে অঙ্গনওয়াড়ী দিদিমণিকে ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। সিপাহী জলা জেলার চরিলাম বিধানসভার বালুয়াছড়ি ছেচুড়ীমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত ডিম,ছুলা, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী না দেওয়ার প্রতিবাদে দিদিমণিকে ঘেরাও করে রাখেন এলাকার অভিভাবকরা। চরিলাম বিধানসভার বালুয়াছড়ি ছেচুড়ীমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত ডিম,ছুলা, বিস্কুট ইত্যাদি সামগ্রী অঙ্গনওয়াড়ি কর্মীর সরবরাহ না করায় স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সোমবার সকাল বেলায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গ্রামবাসী ও অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রাখেন। জানা যায় নভেম্বর মাসের এক তারিখ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলা হয়েছে। কিন্তু ১৫ নভেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কোনরকম বরাদ্দকৃত জিনিস দিচ্ছেন না দিদিমণি। তারই প্রতিবাদে দিদিমণিকে স্কুলের মধ্যে ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা।বিষয়টি স্থানীয় নেতা মাতব্বরদেরকে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। অবিলম্বে প্রাপ্য জিনিসপত্র নিয়ে না দিলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানিয়েছেন।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top