News Flash

  • Home
  • Uncategorized
  • VVS Laxman is going to sit : জাতীয় অ্যাকাডেমিতে দ্রাবিড়ের জায়গায় বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ
Image

VVS Laxman is going to sit : জাতীয় অ্যাকাডেমিতে দ্রাবিড়ের জায়গায় বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স) : রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা চেয়ারে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। রবিবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়নি।

ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এত দিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ছিলেন তিনি। এই বার সেই জায়গায় আসছেন লক্ষ্মণ। লক্ষ্মণই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন কি না, রবিবার সৌরভের কাছে জানতে চায় এএনআই। উত্তরে সৌরভ বলেছেন, “হ্যাঁ।”


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ বরাবরই প্রাক্তন ক্রিকেটারদের দলের সঙ্গে যুক্ত করতে চান। তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পছন্দ করেন তিনি। দ্রাবিড়কে কোচ করার জন্যও তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা যায়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top