News Flash

  • Home
  • বিদেশ
  • ধোঁয়াশা কাটছেই না, খুব খারাপ দিল্লির দূষণ মাত্রা
Image

ধোঁয়াশা কাটছেই না, খুব খারাপ দিল্লির দূষণ মাত্রা

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা ও দূষণ কাটিয়ে স্বাভাবিক হচ্ছেই না দিল্লির বাতাস। শুক্রবারও বিপজ্জনক ছিল রাজধানীর দূষণ মাত্রা।দিল্লিতে এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৬০। শুক্রবার সকালে দিল্লি ও পাশ্ববর্তী এলাকায় দূষণের পরিমাণের বিপুল বৃদ্ধি ধরা পড়েছে। ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। এদিন প্রাতঃভ্রমণকারীরা দূষণের কারণে অস্বস্তি বোধ করছিলেন।

কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ হল ‘গুরুতর’। দীপাবলির পর থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই দিল্লির বাতাস ছিল ‘খুব খারাপ’। আবহাওয়ার কবে উন্নতি হবে আপাতত সেই অপেক্ষায় দিল্লিবাসী।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top