News Flash

Image

Drugs recovered in Shantirbazar : প্রচুর নেশা সামগ্রী উদ্ধার শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ নভেম্বর৷৷ গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমানে নেশাসামগ্রী আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার থেকে গোপন খবরের ভিত্তিতে টি আর ০১ এ ০৭৭৫ নাম্বারের ইন্ডিগো গাড়ীতে তল্লাসি চালিয়ে ২১৬০ টি এস পি টেবলেট আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷


নেশার টেবলের পাশাপাশি নেশাসামগ্রী বিক্রেতাকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷ নেশাবিক্রেতা হলো বেতাগা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বৈষ্ণব ( ৪৮ )৷ আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ তিনি জাানান এই নেশাসামগ্রী বিক্রির সাথে আরো অনেকে জরিত আছে তদন্তের মাধ্যমে অন্যান্যদের নামও উঠে আসবে৷ ওসি সুব্রত চক্রবর্তী জানান উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারীথাকবে৷


প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা সামগ্রীর জোর চোরাচালান হচ্ছে৷ বহিঃরাজ্য থেকে প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণে নেশা সামগ্রী রাজ্যে আমদানী করা হচ্ছে৷ ওইসব নেশা সামগ্রী রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে বলেও জানা গিয়েছে৷ তবে এক্ষেত্রে বিএসএফ কর্তৃপক্ষ যে ধোয়া তুলসী পাতা তা বলা যায় না৷

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top