News Flash

  • Home
  • বিদেশ
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, প্রথম ম্যাচের ক্যাপ্টেন রাহানে
Image

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, প্রথম ম্যাচের ক্যাপ্টেন রাহানে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই। প্রথম টেস্টে অধিনায়ক করা হয়েছে অজিঙ্ক রাহানেকে। দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট কোহলী। সেই ম্যাচে নেতৃত্ব দেবেন তিনিই। গোটা সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। সহ-অধিনায়ক চেতেস্বর পুজারা। দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। বিশ্রামে পাঠানো হয়েছে ঋষভ পন্থকে। উইকেটরক্ষক হিসেবে ডাক পেলেন শ্রীকর ভরতও। টেস্ট দলে ফিরলেন জয়ন্ত যাদব। দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।
বিশ্রামে পাঠানো হয়েছে যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকেও। পেসারদের মধ্যে দলে রয়েছেন ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং উমেশ যাদব। স্পিন বিভাগ সামলাবেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল এবং জয়ন্ত যাদব। ২৫ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কানপুরে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। ৩ ডিসেম্বর থেকে শুরু সেই টেস্ট।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top