News Flash

Image

Snatched by stopping the bike : বিলোনীয়ায় বাইক থামিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ নভেম্বর৷৷বুধবার বিকাল সাড় তিনটি নাগাদ রাস্তার পাশে জোরপূর্বক টাকা ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিলোনিয়া শহরতলীর বড়টিলাস্থিত এলাকায়৷
জানা যায়- বিলোনিয়া অখন্ড মন্ডলী সংলগ্ণ এলাকার বাসিন্দা-সুমিত বিশ্বাস বুধবার বিকেলে বিলোনিয়া নিজ বাড়ি থেকে ব্যক্তিগত প্রয়োজনে সাড়ে তিন লক্ষাধিক টাকা নিয়ে বড়পাথরী যাওয়ার পথে বড়টিলা এলাকা অব্দি যাওয়ার পর- কয়েকজন সশস্ত্র দুষৃকতী বাইকে চেপে সুমিতকে ধাওয়া করে এবং রাস্তার উপর আটক করে বাইক রেখে জোরপূর্বক টেনে নিয়ে যায় পার্শবর্তী জঙ্গলে৷


মেরে ফেলার হুমকি দিয়ে নিয়ে চলে যায় ব্যাগভর্তি সাড়ে তিন লক্ষাধিক টাকা৷ সুমিত ফোন করে বন্ধুদের খবর দিলে- বিলোনিয়া থানার পুলিশ সহ বন্ধুরা ছুটে যায় ঘটনাস্থলে৷ যদিও টাকা ছিনতাই করে বাইকে চেপে সশস্ত্র দুষৃকতীরা পুলিশ পৌঁছানোর পূর্বেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ আক্রমণকারীদের মুখে বাঁধন থাকার ফলে কাউকেই শনাক্ত করতে পারেনি আক্রান্ত সুমিত৷
তবে পালিয়ে যাওয়ার পথে দুটি পালসার এবং গ্লামার বাইকে চেপে এই ধরনের আক্রমণ চালায় বলে অনুমান করছে আক্রান্ত সুমিত ও এলাকার প্রত্যক্ষদর্শীরা৷ বিষয়টি নিয়ে সুমিতের পক্ষ থেকে বিলোনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়, তদন্তে নেমেছে পুলিশ

Releated Posts

চন্দ্রপুরে ইসরোর অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চন্দ্রপুরে ইসরোর আইএসটিআরএসি-র অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের নির্মাণকাজের…

ByByNews Desk Sep 21, 2026

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top