News Flash

  • Home
  • দিনের খবর
  • Young man was called and killed : বিশালগড়ের রেশ মেলাঘরে, যুবককে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন
Image

Young man was called and killed : বিশালগড়ের রেশ মেলাঘরে, যুবককে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৯ নভেম্বর৷৷ মেলাঘরের নলছড় এলাকার এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ মৃত যুবকের নাম তাপস নম৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মেলাঘরের নলছড় এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ হত্যার অভিযোগ অপর যুবকের বিরুদ্ধে৷ মৃত যুবকের নাম তাপস নম৷বয়স আনুমানিক ২০ বছর৷অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে নলছড় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণ দিয়ে পরিবারের লোকজন জানিয়েছেন সোমবার সন্ধ্যা নাগাদ তাপস নমকে তার এক বন্ধু বাড়ি থেকে নিয়ে যেতে আসে৷ ওই সময় তার মা-বাবা এবং স্ত্রী তাকে না যাওয়ার জন্য বলে৷ কিন্তু বন্ধু নামধারী ওই যুবক বলে সে তার নিজ দায়িত্বে তাকে নিয়ে যাচ্ছে৷


কোন অসুবিধা হলে এজন্য সে দায়ী থাকবে বলেও আশ্বস্ত করে৷ সে অনুযায়ী তাপস নম তার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে সোনামুড়ার দিকে যায়৷ তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ নলছড় এলাকার এক ব্যক্তি বাড়ি ফেরার সময় সুইস গেটের কাছে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ তাকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সোনামুড়া হাসপাতাল থেকে ফোন করে তার বাড়িতে খবর পাঠানো হয়৷ খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে ছুটে যান৷ চিকিৎসকরা তাকে জিবিতে রেফার করেন৷ জিপিতে নিয়ে আসা হলে রাত দুইটা নাগাদ তার মৃত্যু হয়৷জানা যায় তার মাথার পেছন থেকে আঘাতের চিহ্ণ রয়েছে৷ স্বাভাবিক কারণেই আশঙ্কা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে৷ ঘটনার পর থেকে বন্ধু নামধারী ওই যুবক পলাতক৷ স্বাভাবিক কারণেই সন্দেহ আরও ঘনীভূত হয়৷ তাকে বন্ধু নামধারী ওই যুবক পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আশঙ্কা পরিবারের লোকজনদের৷ এ ব্যাপারে থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
এদিকে, বিশালগড়ে নোটন দাস হত্যাকান্ডের মূল অভিযুক্ত অভিজিৎ দাস ও সোনালী দাসকে ফের আদালতে তোলা হয়৷ বিশালগড় থানার পুলিশ পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদন করেন৷ আদালত চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷আর সোনালী দাস জেল হেপাজতে থাকবেন৷জেলেই জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাবেন৷উল্লেখ্য গত ২৫ অক্টোবর বিশালগড় থানাধীন দুর্গানগরের যুবক নোটন দাস বক্সনগরে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান৷ ২৭ শে অক্টোবর তার রক্তমাখা বাইক উদ্ধার করে পুলিশ৷ কিন্তু নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যাচ্ছিলনা৷ শেষ পর্যন্ত গত ৬ নভেম্বর নোটনের স্ত্রী সোনালী দাস এর মোবাইল ফোন ট্র্যাক করে কলমচৌরা থানাধীন বাগবের গ্রামের অভিজিৎ দাসকে আটক করে পুলিশ৷ টানা জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে অভিজিৎ৷ এবং বাগবের এলাকার একটি গভীর জঙ্গল থেকে মাটি খুঁড়ে নোটনের পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়৷ অভিজিৎ দাস এর সঙ্গে আরো কয়েকজন জড়িত ছিলেন বলে পুলিশের অনুমান৷ ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে৷ এবার চারদিন পুলিশ রিমান্ডে মূল অভিযুক্ত অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ এবং বাকি অভিযুক্তদের জালে তোলার চেষ্টা করবে পুলিশ৷

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top