News Flash

  • Home
  • বিনোদন
  • Candidates withdrew their nominations : শান্তিরবাজারে মনোনয়ন প্রত্যাহার করল নির্দল প্রার্থীরা,পথের কাঁটা আপাতত সরল বিজেপির
Image

Candidates withdrew their nominations : শান্তিরবাজারে মনোনয়ন প্রত্যাহার করল নির্দল প্রার্থীরা,পথের কাঁটা আপাতত সরল বিজেপির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ নভেম্বর৷৷ শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করলো নির্দল প্রার্থীরা৷ ফলে পথের কাঁটা আপাতত সরল শাসক দল বিজেপির৷
আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তির বাজার পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের মধ্যে ৬ টি ওয়ার্ডে বিজেপির বিক্ষুব্ধ কিছু প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে নির্দল হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিল৷ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মূল লক্ষ্য ছিলো শান্তির বাজার পুর পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ও ১৪ নং ওয়ার্ডে বিজেপি মনোনিত প্রার্থীদের ভোটে হারানো৷ শান্তির বাজারে এই দুই নেতৃত্বের জন্য বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে লোকজনেরা ,এমনটাই অভিযোগ৷ দুর্দিনে যারা বিজেপির হয়ে সিপি আই এমএর বিরুদ্ধে লড়াই করেছেন তাদের আজ কোনো প্রকারের গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে৷ শান্তির বাজার মন্ডলের দুই কর্মীর কার্যকলাপে অসুন্তুষ্ট হয়ে তাদের ভোটে হারানোর লক্ষে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন৷


অবশেষে এই বিষয়টি রাজ্যস্তরে নেতৃত্বদের নজরে আসার পর রবিবার আগরতলায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যস্তরের নেতৃত্বরা আলোচনায় বসেন বলে জানা যায়৷ বিক্ষোভকারীদের দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচনের পর তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দল রাজ্য নেতৃত্বের আশ্বাশ পেয়ে দলকে টিকিয়ে রাখতে অবশেষে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের নিকটথেকে মনোনয়ন পত্র প্রত্যাখানের জন্য আবেদন করলো নির্দল প্রার্থীরা৷ উনারা দলের উচ্চস্তরের নেতৃত্বদের কথায় প্রাধান্য দিয়ে এই সিদান্ত গ্রহন করেছেন৷
রাজ্য নেতৃত্বরা যদি সঠিক পদক্ষপ গ্রহন না করে তাহলে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আগামী বিধানসভা নির্বাচনে দলত্যাগ করে অন্যদলের হয়ে কাজ করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ এখন দেখার বিষয় শান্তির বাজারে বিজেপিকে টিকিয়ে রাখতে রাজ্য নেতৃত্বরা কি পদক্ষেপ গ্রহন করে৷ এই দিকে তাকিয়ে আছে শান্তির বাজার মহকুমাবাসী৷

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top