News Flash

  • Home
  • বিদেশ
  • লখিমপুরের মামলায় তিরস্কৃত উত্তর প্রদেশ সরকার, রিপোর্টে অখুশি সুপ্রিম কোর্ট
Image

লখিমপুরের মামলায় তিরস্কৃত উত্তর প্রদেশ সরকার, রিপোর্টে অখুশি সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): লখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে তিরস্কৃত হল উত্তর প্রদেশ সরকার। লখিমপুরের ঘটনায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে সোমবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, স্ট্যাটাস রিপোর্টে আরও কিছু সাক্ষীদের অনুসন্ধান করা ছাড়া কিছুই নেই।

লখিমপুর খেরির মামলায় সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার জৈন অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত সিং লখিমপুর খেরি মামলা তদন্তের তত্ত্বাবধান করতে পারেন। পাশাপাশি লখিমপুর খেরি হিংসা মামলায় বিভিন্ন এফআইআর-এ সাক্ষীদের মিশ্রিত করার বিষয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে এবং চলমান তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের প্রস্তাব করেছে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top