শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা নিরন্তর কমছে ভূস্বর্গে। পহেলগাম ও গুলমার্গ-সহ কাশ্মীরের নানা স্থানে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে রবিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস, আগের রাতেই শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজিগুন্দে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে অনেক আগে থেকেই। কাশ্মীরের পাহাড় এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে, কনকনে ঠাণ্ডা ডাল লেকের জল। কাশ্মীরে প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে। লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

কাশ্মীরের নানা স্থান হিমাঙ্কের নীচে, লেহ কাঁপছে মাইনাস ৬.৮ ডিগ্রিতে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















