News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট পরবর্তী হিংসা’ মামলায় সিবিআই এবং সিট-কে নির্দেশ হাই কোর্টের
Image

ভোট পরবর্তী হিংসা’ মামলায় সিবিআই এবং সিট-কে নির্দেশ হাই কোর্টের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি. স.) : ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তদন্তভার হাতে পাওয়ার পর এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সোমবার সংস্থার তরফে আদালতে এই তথ্য পেশ করা হয়। এ দিন সিবিআই এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলায় তদন্ত কত দূর এগিয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছিল সিট। আদালতের বক্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এখন কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তা-ই জানতে চেয়ে নতুন রিপোর্ট চাইল হাই কোর্ট। ‘হিংসা’র বলি যাঁরা, তাঁদের ক্ষতিপূরণের প্রসঙ্গ তোলেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এ প্রসঙ্গে বিচারপতি মুখোপাধ্যায় বলেন, ‘‘আগে তদন্ত শেষ হোক। তার পর ক্ষতিপূরণের বিষয় নিয়ে ভাবা যাবে।’’ প্রিয়ঙ্কা আরও বলেন, শ্যামনগরের কিছু বাসিন্দা এখনও ঘরছাড়া। এমনকি তাঁরা কাজেও যোগ দিতে পারেননি। এর পরই প্রধান বিচারপতির নির্দেশ, ‘‘যাঁরা ঘরছাড়া রয়েছেন এখনও, তাঁদের তালিকা তৈরি করে রাজ্যের হাতে তুলে দেওয়া হোক।’’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top