News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে জনজীবন বেহাল তামিলনাড়ুতে, প্রবল বর্ষণ পুদুচেরিতেও
Image

ভারী বৃষ্টিতে জনজীবন বেহাল তামিলনাড়ুতে, প্রবল বর্ষণ পুদুচেরিতেও

চেন্নাই ও পুদুচেরি, ৮ নভেম্বর (হি.স.): বৃষ্টি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না তামিলনাড়ুতে। দু’দিন আগে থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে সোমবারও। সোমবার বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর সুবাদে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। চেন্নাই ও শহরতলির বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলের নীচে। তিরুচিরাপল্লিতে রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ভারী বৃষ্টি চলছে রামেশ্বরমেও।

সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল তামিলনাড়ুর অধিকাংশ জেলার আকাশ। মেঘে ঢাকা ছিল রামেশ্বরম, শিবগঙ্গা, কোয়েম্বাটুর প্রভৃতি জেলার আকাশ। ভারী বৃষ্টিও হয়েছে এই তিন জেলা-সহ অন্যান্য জেলায়। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় এদিন বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল ও কলেজ। এদিকে, চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায় জল জমে যাওয়ায় বেহাল হয়ে পড়েছে তামিলনাড়ুর রাজধানী। পরিস্থিতি মঙ্গলবার যে আরও ঘোরালো হতে পারে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৯-১১ নভেম্বর অবধি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top