News Flash

  • Home
  • খেলা
  • India has made a special contribution : বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ভারতের বিশেষ অবদান রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

India has made a special contribution : বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ভারতের বিশেষ অবদান রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ভারতের বিশেষ অবদান রয়েছে৷ এ জন্য ভারতের অনেক বীর সেনা জওয়ানকে আত্মবলিদান দিতে হয়েছে৷ আজ শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত স্বর্ণিম বিজয় মশাল স্বাগত সমারোহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন৷ এদিন মুখ্যমন্ত্রী রাষ্ট্রহিতে আত্মোৎসর্গ করেছেন এমন বীর সেনাদের পরিবার এবং দেশমাতৃকার সেবায় অসামান্য অবদানরক্ষাকারী কয়েকজনকে এই অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করেন৷
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের আক্রমণের নিশানা থেকে আগরতলা শহরকে রক্ষা করতে আত্মবলিদান দিয়েছিলেন ল্যান্সনায়েক অ্যালবার্ট এক্কা৷ মরণোত্তর পরমবীরচক্র সম্মানে ভূষিত অ্যালবার্ট এক্কার পুত্রকেও আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্মাননা জ্ঞাপন করেন৷ এই বীর সন্তানের পরিবারকে সম্মাননা স্বরূপ এক লক্ষ টাকার অর্থরাশি প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ ১৯৭১ সালের যুদ্ধে ভারতের গৌরবময় বিজয় স্মরণ স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়াদিল্লি থেকে সূচনা হওয়া স্বর্ণিম বিজয় মশালকে রাজ্যে স্বাগত জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, অ্যালবার্ট এক্কার নামাঙ্কিত পার্কটির আধুনিকীকরণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে৷


এদিন মুখ্যমন্ত্রী দেব বলেন, মাতৃতান্ত্রিক ভারতে মহিলাদের অবস্থান সম্মানজনক৷ পুরুষদের মতো মহিলাদেরও সমস্ত ক্ষেত্রে সমানাধিকার, নিরাপদ, যথোপযুক্ত পরিবেশ ও স্বনির্ভর ভবিষ্যতের নিশ্চয়তা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ৷ মহিলাদের স্বাধীনতা প্রদানে সেনা পরিবারের ভূমিকা প্রশংসনীয়৷
উল্লেখ্য, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের গৌরবময় বিজয় স্মরণ স্বরূপ এই স্বর্ণিম বিজয় মশাল যাত্রার সূচনা হয়েছে৷ ২০২০ সালের ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়াদিল্লি থেকে স্বর্ণিম বিজয় মশাল রাজ্যে এসে পৌঁছেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, নানা সময়ে ভারতীয় সেনারা নিজেদের দক্ষতা, রাষ্ট্রপ্রেম এবং সাহসিকতার নজির রেখেছেন৷ এ সবের মধ্যে কারগিল যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে অন্যতম দৃষ্টান্ত৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বর্ণিম বিজয় মশাল স্বাগত সমারোহ অনুষ্ঠান নবপ্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগরণে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে৷


তিনি বলেন, ভারতীয় সংসৃকতি হল বৈচিত্রে্যর মধ্যে ঐক্যের সমারোহ৷ এই সংসৃকতি সবাইকে একসূত্রে বেঁধে রেখেছে৷ অনুষ্ঠান শেষে রবীন্দ্র ভবন চত্বরে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ মাউন্টেন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নীলেশ চৌধুরী৷

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top