News Flash

  • Home
  • প্রধান খবর
  • Number of daily corona attacks : দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী, বলি ৫২৬ জন
Image

Number of daily corona attacks : দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী, বলি ৫২৬ জন

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। নিয়মিতভাবে কমছে অ্যাকটিভ কেসও। গত কয়েক সপ্তাহে লাগাতার মারণ ক্ষমতা বাড়িয়েছে করোনা। তার প্রমাণ মিলল রবিবারও। দৈনিক সংক্রমণ যেখানে লাগাতার নিম্নমুখী, তবে বেড়েই চলেছে দৈনিক মৃতের সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৮৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য হলেও কম। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জন।


সংক্রমণের পাশাপাশি করোনার অ্যাকটিভ কেস এদিন আরও খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫ জন। যা কিনা গত ২৬০ দিনের মধ্যে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের মাত্র ০.৪৬ শতাংশ। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। এই মুহূর্তে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.১৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১০৮ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার ৩৬৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল অর্থাৎ ভাইফোঁটার দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে মাত্র ২৮ লক্ষ ৪০ হাজার মানুষকে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top