News Flash

  • Home
  • খেলা
  • DYFI Foundation Day celebrated : আগরতলায় ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

DYFI Foundation Day celebrated : আগরতলায় ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ বুধবার সারাদেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ বুধবার আগরতলায় ছাত্রযুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পতাকা উত্তলন এবং শহিদের প্রাতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷

এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুন দেব সহ অন্যান্যরা৷ ছাত্র-যুব ভবনের সামনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে ডিআইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠন বিগত ৪১ বছর ধরে কাজ করে আসছে৷ রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের ফ্যাসবাদী মানসিকতায় যুবসমাজ রীতিমতো বিভ্রান্ত৷ দেশের সংবিধান আক্রান্ত৷ গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে দেওয়ার চক্রান্ত চলছে৷ এসব চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং কাজ ও খাদ্যের অধিকার নিশ্চিত করার দাবিতে আজকের দিনে যুবসমাজ শপথ গ্রহণ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷
রাজ্যের অন্যান্য স্থান থেকেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ৪২ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার খবর মিলেছে৷

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top