News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি-র দলীয় কার্যালয় ভাঙচুর কর্মীদের, শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই বিক্ষোভ
Image

বিজেপি-র দলীয় কার্যালয় ভাঙচুর কর্মীদের, শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই বিক্ষোভ

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) : বিজেপি-র কর্মসূচি নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কাটোয়ার দাঁইহাটে বর্ধমান পূর্ব (গ্রামীণ) জেলা কার্যালয় । দলের কর্মসূচিতে নেতৃত্বের উপস্থিত হওয়ার আগেই কার্যালয়ে ভাঙচুর চালালেন কর্মীরা।

সূত্রের খবর, অশান্তির জেরে ভেঙে ফেলা হল চেয়ার ও কার্যালয়ের অন্য সামগ্রী। মারামারিতে আহত হলেন বেশ কয়েকজন। বিজেপি- র বর্ধমান পূর্ব (গ্রামীণ) জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ও দাঁইহাট নগর কমিটির সভাপতি অনুপ বসুকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। কৃষ্ণকে সরানোর দাবিতেই এই বিক্ষোভ বলে দাবি করেছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

জেলার বিজেপি কর্মীদের মধ্যে সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা কৃষ্ণকে নিয়ে অনেকদিন ধরেই নানারকম ক্ষোভ হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভরত সমর্থকরা। এর আগেও কৃষ্ণকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার তা বড় আকার ধারণ করে।

বিজেপি কর্মী-সমর্থকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকে শীর্ষ নেতৃত্ব কর্মী-সমর্থকদের খোঁজ রাখেননি। কী ভাবে তাঁরা কার্যত পালিয়ে পালিয়ে দিন কাটিয়েছেন, সে খবর নেননি নেতারা। আর নির্বাচনে ভরাডুবির কারণ কষ্ণ। সেই কারণেই কৃষ্ণকে সরিয়ে নতুন কাউকে সাংগঠনিক জেলার সভাপতি পদে বসাতে হবে, দাবি তোলেন বিজেপি সমর্থকরা।

এদিন গোলমালের মধ্যেই কার্যালয়ে পৌঁছে যান বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁদের সামনে প্রথমে এক দফা বিক্ষোভ হয়। পরে তাঁরা কার্যালয়ের ভিতরে ঢুকে সভা শুরু করলেও বিক্ষোভ ক্রমাগত চলতেই থাকে। এক দল সমর্থক কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্মীরা দাবি করেন, কৃষ্ণর জন্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি-র। তাঁকে সরিয়ে দেওয়া হোক। পাল্টা কৃষ্ণ ঘোষের ঘনিষ্ঠদের দাবি, তাঁদের মারধর করা হয়েছে। চাপান উতোর চলতেই থাকে। তাদের থামাতে ব্যর্থ হন নেতৃত্ব।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top