News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরায় করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, নৈশকালীন কারফিউর মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, নির্দেশিকা জারি
Image

ত্রিপুরায় করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, নৈশকালীন কারফিউর মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, নির্দেশিকা জারি

আগরতলা, ৩১ আগস্ট (হি. স.) : করোনার প্রকোপ অনেকটাই কমেছে ত্রিপুরায়। ফলে, কারফিউ কঠোর করার প্রয়োজন নেই বলে মনে করছে ত্রিপুরা প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা করে করোনা নৈশকালীন কারফিউর মেয়াদ ৩০ সেপ্টেম্বর বাড়ানো হয়েছে। পূর্বের সময়সীমা অনুযায়ী ১ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৩০ সেপ্টেম্বর ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে নয়া আদেশ।


নতুন বিজ্ঞপ্তি অনুসারে, বন্ধ ঘরে সভা কিংবা সমাবেশের ক্ষেত্রে মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন। বসার জন্য ২ গজ দুরুত্ব বজায় রাখতেই হবে এবং বিধিনিষেধ পালনের প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে।


নতুন বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বিনা কারণে অথবা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা। পরিবারের সদস্যদের ছাড়া অন্য ব্যক্তিদের সাথে রাস্তায় কিংবা জনসমাগমস্থলে ৬ ফুট দুরত্ব বজায় রাখতে হবে। বিবাহের অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। তেমনি শ্রাদ্ধ কিংবা শবযাত্রায় ২০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। তবে, সমস্ত ধর্মীয় স্থানে জনগণের প্রবেশ উন্মুক্ত করা হচ্ছে। কিন্ত, করোনা বিধি কঠোরভাবে পালন করতে হবে। মাক্স পরা বাধ্যতামূলক রয়েছে।


নতুন আদেশে ব্যবসায়ীরা অনেকটাই খুশি হবেন। কারণ, আজকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে শুধু কোভিড বিধি মেনেই সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, এন্টারটেইনমেন্ট পার্ক, বার খোলা যাবে। এছাড়া, দোকানপাট, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সেলুন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এমনকি, রেস্টুরেন্ট ও ধাবা একই সময় পর্যন্ত খোলা থাকবে। সমস্ত সরকারী এবং বেসরকারী কর্মক্ষেত্রে ১০০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। তবে যানজট এড়ানোর লক্ষ্যে ওই প্রতিষ্ঠানগুলি নির্দিষ্ট কিছু সময় ধরে কর্মীদের অফিসে আসার সূচী নির্ধারণ করবে। তাঁদের সকলকে সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।


ত্রিপুরায় করোনার প্রকোপে কারফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই, পরিস্থিতি পর্যালোচনা করে করোনা কারফিউর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার। বিধিনিষেধে ছাড়ের ক্ষেত্রে পূর্বের আদেশ মতই ছাড় দেওয়া হয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top