News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলের মান্ডিতে ভূমিধস, অবরুদ্ধ চন্ডীগড়-মানালি হাইওয়ে
Image

হিমাচলের মান্ডিতে ভূমিধস, অবরুদ্ধ চন্ডীগড়-মানালি হাইওয়ে

মান্ডি (হিমাচল প্রদেশ), ২৬ আগস্ট (হি.স.): ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল গুরুত্বপূর্ণ চন্ডীগড়-মানালি হাইওয়ে (৩ নম্বর জাতীয় সড়ক)। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মান্ডি জেলার পান্ডহর কাছে ধস নামে, পাহাড় থেকে বড়বড় পাথর গড়িয়ে আসে হাইওয়ের উপর। তাই চন্ডীগড়-মানালি হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। মান্ডির এএসপি আশিষ শর্মা জানিয়েছেন, হাইওয়ে থেকে পাথর সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার মান্ডি জেলার পান্ডহর কাছে ৭ মাইলে ধস নামে। মান্ডি ও কুল্লুর মধ্যে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাইওয়ের উভয় দিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন। দ্রুততার সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিগত দু’দিন ধরে মান্ডি জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে। এদিন সকালেও মান্ডির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টিও হয়েছে।

Releated Posts

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026

ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের নদীগুলিতে জলস্ফীতি, ধস ও বন্যার আশঙ্কা

দেহরাদুন, ২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন নদী ও ঝোরার জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় একাধিক এলাকায় বন্যা…

ByByNews Desk Sep 2, 2026

৩,৪০০ কৃষককে সরাসরি ২১০ কোটি টাকা, ৩৫ টাকা কেজি দরে বিক্রি ৬৬৯ মেট্রিক টন পেঁয়াজ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দেশজুড়ে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬৬৯ মেট্রিক…

ByByNews Desk Sep 1, 2026

‘আমাকে ও সরকারকে সমালোচনা করতে পারেন’: সংবাদমাধ্যমকে আশ্বস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় নিরাপত্তায় সতর্কতার বার্তা

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): তীব্র ও বিষয়ভিত্তিক সমালোচনা হলেও তাঁর সরকার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব নেবে…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top