News Flash

  • Home
  • বাণিজ্য
  • কাবুল থেকে দিল্লি ফিরছেন ২৪ জন ভারতীয়, আসছেন ১১ জন নেপালি নাগরিকও
Image

কাবুল থেকে দিল্লি ফিরছেন ২৪ জন ভারতীয়, আসছেন ১১ জন নেপালি নাগরিকও

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই, সে দেশ ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। এবার তালিবানদের কবলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরছেন আরও ২৪ জন ভারতীয় নাগরিক। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে আসছেন ২৪ জন ভারতীয় নাগরিক। ওই বিমানেই দিল্লিতে আসছেন ১১ জন নেপালি নাগরিক।

বৃহস্পতিবার সকালে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, ‘অপারেশন দেবী শক্তি’-র অধীনে আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে ২৪ জন ভারতীয় নাগরিককে, ওই বিমানেই ভারতে নিয়ে আসা হচ্ছে ১১ জন নেপালি নাগরিককেও।

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top