News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় তৃণমূলের ভাইরাস আটকাতে হবে, পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটকের তালিবানি কায়দায় হুমকি প্রসঙ্গে কড়া জবাব নবেন্দুর
Image

ত্রিপুরায় তৃণমূলের ভাইরাস আটকাতে হবে, পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটকের তালিবানি কায়দায় হুমকি প্রসঙ্গে কড়া জবাব নবেন্দুর

আগরতলা, ২৩ আগস্ট (হি. স.) : তালিবানি কায়দায় হুমকি দিয়ে ত্রিপুরায় তৃণমূলকে ঠেকানো যাবে না। পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের হুশিয়ারির কড়া জবাব দিয়েছেন বিজেপির ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি চাঁচাছোলা ভাষায় সতর্ক করে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনের মানুষের করুণ অবস্থা সম্পর্কে ত্রিপুরাবাসী অবগত আছেন। তাই, মলয় বাবু যে ভাইরাস নিয়ে ত্রিপুরায় ঢুকতে চাইছেন, তা আটকানো ভীষণ জরুরি হয়ে পড়েছে।


আজ মলয় ঘটক বলেন, বিজেপি নেতারা তৃণমূলের নেতাদের তালিবানি কায়দায় হাড় ভেঙ্গে দেওয়ার হুশিয়ারী দিয়েছেন। তাঁদের সতর্ক করতে চাই, ভয় দেখিয়ে তৃণমূলকে রুখা যাবে না। ২০২৩ সালে নিশ্চিত এই সরকার থাকবে না। তাঁর দাবি, ত্রিপুরায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা। কারণ, পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনকে সরানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব হয়েছে। তাই, বিজেপি ভীত হয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছে।

মলয় ঘটকের বক্তব্যে চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তাঁর সাফ কথা, তৃণমূলকে ত্রিপুরায় ঢুকতে আটকাতেই হবে। কারণ, পশ্চিমবঙ্গে যে কায়দায় তৃণমূল শাসন চালিয়েছে, উচ্চ আদালতের রায়ে তা আরও স্পষ্ট হয়ে গেছে। তাঁর কটাক্ষ, নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কলকাতা হাই কোর্টের রায় মলয় বাবুর পড়ে দেখা উচিত।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। কলকাতা শহরের বুকে সল্ট লেক এলাকায় নারীদের ইজ্জত লুন্ঠন হচ্ছে। তাই, মলয় বাবুদের আমদানি করা তৃণমূলের ভাইরাস ত্রিপুরায় ঢুকতে দেওয়া যাবে না। তাঁদের আটকাতে হবেই, সুর চড়িয়ে বলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top