News Flash

  • Home
  • দিনের খবর
  • Trinamool struggles to find leadership : নেতৃত্বের সন্ধানে হিমসিম খাচ্ছে তৃণমূল, কথা দিয়েও কমিটি গড়তে পারলেন না অভিষেক
Image

Trinamool struggles to find leadership : নেতৃত্বের সন্ধানে হিমসিম খাচ্ছে তৃণমূল, কথা দিয়েও কমিটি গড়তে পারলেন না অভিষেক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ কথা দিয়েও দলের রাজ্য কমিটি গঠন করতে পারলেন না তৃণমূলরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী৷ গত চৌঠা আগস্ট আগরতলায় সাংবাদিক সম্মেলন করে অভিযেক ব্যানার্জী বলেছিলেন শীঘ্রই তিনি ত্রিপুরায় আসবেন এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন৷ তারপর তিন আরও একবার ত্রিপুরা ঘুরে গিয়েছেন, কিন্তু কমিটি গঠনের ব্যাপারে কোন সাড়াশব্দ নেই৷ যোগ্য নেতৃত্বের সন্ধানে তৃণমূল রীতিমতো হিমসিম খাচ্ছে বলে সূত্রের দাবী৷


সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এবারে লক্ষ্য হচ্ছে ত্রিপুরা৷ তারপর দমকা হাওয়ার মতো ত্রিপুরায় তৃণমূলের কয়েকজন ছাত্র নেতা নেত্রী এসে হুলুস্থুল অবস্থা তৈরী করে ফিরে গেল বাংলায়৷ কিছুদিন অনেকটাই তৎপরতা দেখিয়েছে তৃণমূল পরিযায়ী নেতৃত্বরা স্থানীয় কিছু কর্মী সমর্থক ও দরদীদের নিয়ে৷
ভাড়া করা বিমানে উড়ে এসে রাজ্যের মাটিতে যে রাজনৈতিক তৎপরতা ও পুলিশের টেবিল চাপড়ে চোখ রাঙানি দিয়েছে তাতে মনে করা হয়েছিল যে রাজ্যে হয়তো তৃণমূল কংগ্রেসের একটি পাকাপোক্ত ভিত তৈরী করা হবে৷ পরিযায়ী ওই নেতাদের সাজানো গোছানো বুলিতে কিছু কর্মী ও সমর্থক উজ্জীবিত হয়েছিলেন৷ ধরে নেয়া হয়েছিল এবার হয়তো সত্যিকার অর্থেই তৃণমূল এখানে ঘাঁটি গাড়বে৷


কিন্তু, দিন যায়-রাত যায়৷ রাজ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ব্যাপারে কোন নামগন্ধও নেই৷ এখানকার কিছু কর্মী সমর্থক দল ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে৷ নিজেদের কিছু অনুরাগীদের ধরে মিডিয়া ডেকে যোগদান কর্মসূচির আয়োজন করছেন৷ প্রশ্ণ উঠতে শুরু করেছে কোথায় গেল অভিষেক ব্যানার্জী সেই ভাষণ, যেখানে তিনি বলেছিলেন খুব শীঘ্রই তিনি এখানে আসবেন, প্রয়োজনে মাসে তিনবার করে আসবেন৷ বারবার আসবেন এবং রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন৷ তাঁর এই কমিটি গঠনের ঘোষণার পক্ষকাল অতিক্রান্ত হল এখনও কমিটি গঠনের কোন নামগন্ধও নেই৷ রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের দাবি এখানে তৃণমূলের কমিটি গঠন করার জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের সন্ধানই পাচ্ছেন না অভিষেকবাবুরা৷

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top