News Flash

  • Home
  • প্রধান খবর
  • Hanging body recovered : সাত সকালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিশনগর চা বাগান এলাকায়
Image

Hanging body recovered : সাত সকালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিশনগর চা বাগান এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। সাত সকালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা বিশালগড় থানাধীন হরিশ নগর চা বাগান এলাকায়। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা নাগাদ ভুবন তাতি নামে এক ব্যক্তি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে সকাল সাড়ে সাতটা নাগাদ চা বাগানের একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পথচলতি জনগণ ।

পথ চলতি মানুষ খবর পাঠায় বাড়ির লোকজনের কাছে। বাড়ির লোকজন এসে দেখতে পায় ভূবন তাতি একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে । খবর পাঠানো হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ অস্বাভাবিক মৃত্যুজনিতএকটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে । জানা যায় ভুবন তাতি দুইটি বিবাহ করেছে। কিন্তু উনার দুই বউ একসাথে থাকে। তাদের মধ্যে কোন ঝামেলা নেই বলে এলাকাবাসী জানান। পরিবারের লোকজন জানান কি কারণে মৃত্যু তা নিয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশী তদন্তক্রমে কি তথ্য বেরিয়ে আসে তার দিকে তাকিয়ে রয়েছে হরিশ নগর চা বাগানের শ্রমিকরা।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top