News Flash

  • Home
  • দেশ
  • Trying to drown the BJP : রাজ্যে প্রশাসন ও দলীয় ক্ষেত্রে কিছু অত্যুৎসাহী বিজেপিকে ডুবাতে চাইছে
Image

Trying to drown the BJP : রাজ্যে প্রশাসন ও দলীয় ক্ষেত্রে কিছু অত্যুৎসাহী বিজেপিকে ডুবাতে চাইছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোটের ক্ষমতারোহণে প্রায় পৌণে চার বছর হয়েছে৷ এই সময়কালের মধ্যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা বিজেপি দলকে রীতিমতো কালিমালিপ্ত করছে৷


বিরোধী দলের নেতা- কর্মীরা প্রায়ই আক্রান্ত হচ্ছেন৷ বাড়ি-ঘরে হামলা হুজ্জুতি চালানো হচ্ছে৷ প্রতিটি ক্ষেত্রেই আক্রান্তদের তরফ থেকে একটি বক্তব্য পেশ করা হচ্ছে বিজেপির কিংবা শাসক দলের দুসৃকতিরা এসব ঘটনাগুলি ঘটাচ্ছে৷ তথ্য তল্লাসীতে অনেকক্ষেত্রেই আক্রান্তদের অভিযোগের কিছুটা হলেও সত্যতা প্রকাশে আসছে৷ কিন্তু, কারা এই দুসৃকতি৷ দেখা গিয়েছে, কিছু অত্যুৎসাহীরা বিজেপিকে ডুবাতে চাইছে৷


সম্প্রতিকালে বেশ কয়েকটি ঘটনাকে ঘিরে জনমনে রেখাপাত করেছে৷ বিশেষ করে একরাতে মোহনপুরে এগারটি বাড়িতে হামলা-ভাঙচুর, এর আগে খোয়াইয়ে হামলা ভাঙচুরের ঘটনাগুলি শাসক দলের ওই অত্যুৎসাহীদের দ্বারাই সংগঠিত হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি৷


এভাবে যদি চলতে থাকে তাহলে এই অল্পসংখ্যকের কৃতকর্মের খেসারত শাসক দল বিজেপিকে কড়ায়গন্ডায় দিতে হবে৷ দলের ভাবমূর্তিতে বিনষ্ট করার পেছনে একটি অংশ অতি সক্রিয় রয়েছে বলেও খবর৷ তবে, যতই দিন যাচ্ছে এই অত্যুৎসাহীরা শাসক দলের শিরঃপীড়া হয়ে উঠছে বলে দলেরই একটি অংশ উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে৷

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top