News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীর্ষস্থান ধরে রাখলেন জোকোভিচ, পঞ্চমে নাদাল, নবম ফেডেরার
Image

শীর্ষস্থান ধরে রাখলেন জোকোভিচ, পঞ্চমে নাদাল, নবম ফেডেরার

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : এটিপি র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রাখলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। দ্বিতীয় এবং তৃতীয় স্থান ধরে রেখেছেন দানিয়েল মেদভেদেভ ও স্টেফানোস সিতিসিপাস। চতুর্থ স্থানে থাকা স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল পিছিয়ে গেছেন এক ধাপ। নাদালের জায়গায় একধাপ এগিয়ে চতুর্থ স্থান দখল করেছেন অলিম্পিকে সোনা জয়ী জার্মান তারকা আলেক্সান্ডার জভেরভ। আর এক টেনিস কিংবদন্তী রজার ফেডেরার রয়েছেন নবম স্থানে। তবে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সুমিতের নতুন এটিপি র‍্যাঙ্কিং ৬ ধাপ পিছিয়ে ১৬৫। অন্যদিকে দু ধাপ এগিয়ে ১৫৬ নম্বর স্থানে রয়েছেন ভারতের আর এক টেনিস খেলোয়াড় প্রজনেস গুণেশ্বরণ।

সোমবার প্রকাশিত নতুন আপডেট অনুযায়ী, ১৫৮ র‍্যাঙ্কিং থেকে দু ধাপ এগিয়ে ১৫৬ নম্বর স্থানে ভারতের প্রজনেস। ৪৮১ পয়েন্ট রয়েছে তাঁর। অন্যদিকে ১৫৯ নম্বর স্থান থেকে ৬ ধাপ পিছিয়ে ১৬৫ তম স্থানে সুমিত নাগাল। সুমিতের পয়েন্ট ৪৫৬। ১১,১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান নোভাক জোকোভিচ। দ্বিতীয় স্থানে থাকা ২৫ বর্ষীয় রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভের পয়েন্ট ৯,৯৮০। তিন নম্বরে থাকা গ্রিক তারকা স্টেফানোস সিতিসিপাসের পয়েন্ট ৮,৩৫০। ৮২৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন আলেক্সান্ডার জভেরভ এবং পঞ্চম স্থানে থাকা রাফায়েল নাদালের পয়েন্ট ৭,৮১৫।


আসন্ন ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবেই মাঠে নামছেন নোভাক জোকোভিচ। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের জন্য ফেভারিট তিনিই। ডমিনিক থিম, রাফায়েল নাদাল, রজার ফেডেরারের মতো তারকারা ইউএস ওপেনে অংশ না নেওয়ায় জোকারের সামনে রাস্তা অনেক মসৃণ। এবছর অস্ট্রেলিয়া ওপেন, রোলাঁ গারো এবং উইমবল্ডনের শিরোপা জয়ের পর অল স্ল্যামস জেতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওপেনে নামছেন জোকার।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top